সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি ||
সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ বরণ পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রদান সড়ক পদক্ষিণ করে।
পরে আলোচনা সভা, লাঠি খেলা, ঘুড়ি উড়ান, সাহিত্যের আসর অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্বর বটমূলে জাতীয় সঙ্গীত-বর্ষবরণ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণের কর্মসূচি উদ্ধোধন করেন ইউএনও এস.এম. আলমগীর।
পুলিশ-আনছার-ফায়ার সার্ভিস, সরকারি বালিকা বিদ্যালয়, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়, রাবেয়া ইসলাম উচ্চ বিদ্যালয়, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জীব-বৈচিত্র পরিবেশবাদী সংগঠন বিহঙ্গ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি, মিলনধারা সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন, স্বরকলা, বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, নাংলা ইউনিয়ন পরিষদ ছাড়াও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ পালন করে।




