জামালপুর শহর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার হাজেরা মোকছেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ নম্বর শাহবাজপুর ইউনিয়নের সাবেক সেক্রেটারি শহিদুল্লাহ (৪০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শহিদুল্লাহ শিক্ষকতা ও ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল।
এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে শহিদুল্লাহ স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য ছাত্র, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।




