Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

মাদারগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক আটক

মাদারগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক আটক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক অটোচালককে আটক করেছে স্থানীয়রা। শনিবার সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি দক্ষিণ পাড়া শাহ কামাল নতুন বাজার এলাকায় হিদাগাড়ী এলাকার ফরহাদ হোসেন কাঞ্চনের ৭ বছর বয়সী মেয়ে প্রাইভেট পড়তে আসার পথে এ ঘটনা ঘটে।

Advertisement

আটক অটোচালক ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা এলাকার আনিছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে  হিদাগাড়ী এলাকা থেকে অটো নিয়ে আসার পথে শিশুকে রাস্তায় একা পেয়ে অটোচালক গাড়ি থামিয়ে শিশুটিকে কলার বাগানে নিয়ে যায়। লোকজন দেখতে পেলে ছেড়ে দিয়ে অটো নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন অটোচালক।  এক কিঃমিঃ রাস্তা ধাওয়া করে অটোসহ চালককে আটক করে স্থানীয়রা।

পরে কোয়ালিকান্দি নতুন বাজারে নিয়ে অটোচালকের হাত বেঁধে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অটোচালক শফিকুলকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার বিষয়ে অভিযোগ দায়ের করবে।  অভিযুক্ত অটোচালককে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Advertisement