Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
মুক্তদেশ

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য সদস্যসচিব সিনেট কক্ষে প্রবেশ করেন।

Advertisement

মারা যাওয়া শিক্ষকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ৫টা ১৫ মিনিটে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

প্রাপ্ত ফল অনুযায়ী জাকসুর সুপার ফোর–

ভিপি– আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র)

জিএস– মাজহার (শিবির)

এজিএস– ফেরদৌস (শিবির)

এজিএস– মেঘলা (শিবির)

প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬। নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল।

 

Advertisement