Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
মুক্তদেশ

এত দ্রুত নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হননি: আসিফ মাহমুদ

এত দ্রুত নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হননি: আসিফ মাহমুদ

এত দ্রুত নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হননি বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশের সংস্কার শেষে নির্বাচন দিকে সরকার।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণে এসে তিনি এসব কথা বলেন।

Advertisement

ঠাকুরগাঁওয়ে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা নিশ্চিত করব৷

তিনি বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাতে উন্নয়ন কার্যক্রম করবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে।

এছাড়া উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন এ উপদেষ্টা।

সরকারি কর্মকর্তারা ঠিকাদারি কাজে জড়িত উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব নিয়ে আমরা কাজ করব।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.