Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
মুক্তদেশ

মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

মুক্তকাল ডেস্ক:

মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পাটগ্রামের সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। এই ধরনের পরিস্থিতি সারাদেশেই বিরাজ করছে। এমন অবস্থায় কোনো নির্বাচন অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ হবে না।

তিনি আরও বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন আয়োজনের আগে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে, যাতে করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণ আস্থার সঙ্গে ভোট দিতে পারে।

মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় বলেও জানান জামায়াতে ইসলামীর আমির।

দেশে দীর্ঘদিন ধরে ‘মব কালচার’ চলছে জানিয়ে তিনি বলেন, তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই। ১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান। আমরা মবের ঘোরবিরোধী। জামায়াতের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই।

জামায়াত আমির বলেন, যারা এসব ঘটনায় জড়িত, তাদের নিজ নিজ দলের নেতাদের উচিত কর্মীদের নিয়ন্ত্রণে আনা। এরপর রাষ্ট্রের দায়িত্ব পরিস্থিতি সামাল দেওয়া।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.