স্টাফ রিপোর্টার||
যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই জামালপুরে শহর জামায়াত ইসলামের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব জামালপুর জামায়াত ইসলামীর ট্রাস্ট অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির আল ইমরান সুজন।
বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি নাজমুল হক মাসুদ।
সমাবেশে জামালপুর শহর শাখার প্রতিটি ওয়ার্ডের যুব সমাজ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা স্থানীয় এলাকায় জুয়া, মাদক ও সুদের মতো সামাজিক ব্যাধি বন্ধ করা এবং যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান হাসান আল মাহিন, যুগ্ম আহ্বায়ক-১ আতাউর রহমান সিদ্দিকী এবং যুগ্ম আহ্বায়ক-২ আকরামুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।




