Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
মুক্তদেশ

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (৫ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনষ্টিটিউটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

Advertisement

এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নেয়ার কারণে নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এতদিন ভোটের অধিকার বঞ্চিত হয়েছে মানুষ। আমরা সেটিকে ঘোচাতে চাই।

সংস্কার প্রসঙ্গে সিইসি বলেন, গতানুগতিক পন্থায় চিন্তা করার সুযোগ নেই। অতীত বদলে বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করা হচ্ছে। আমাদের পুরানো মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মন মগজ সংস্কার না হলে কোনো প্রক্রিয়াই ভালো কিছু বয়ে আনবে না।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.