Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
অন্যান্য

জামালপুরে ছাত্রশিবিরের রচনা প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুরে ছাত্রশিবিরের রচনা প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উদ্যোগে ‘কলমে জুলাই রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর বিজয়ীদের পুরস্কার প্রদান এবং অনার্স প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের সিঙ্গেল ডিজিট ফলাফলের জন্য সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. জামাল হোসেন, সাবেক কলেজ সভাপতি ও জেলা সভাপতি শামাউন ইসলাম, কলেজ সেক্রেটারি এহসানুল বারী আম্মার, অর্থ সম্পাদক কাওছার আহমেদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে ‘কলমে জুলাই রচনা প্রতিযোগিতা-২০২৬’-এ নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। একইসঙ্গে অনার্স প্রথম বর্ষের (২০২৩-২৪) যেসব শিক্ষার্থী সিঙ্গেল ডিজিট ফলাফল অর্জন করেছেন, তাদেরও সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও একাডেমিক সাফল্যকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।

Advertisement