Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
জামালপুর

মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ

মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা থেকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের জোনাইল বাজার ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, দোয়া প্রার্থনা ও দাড়ি-পাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ দোকানপাট, ব্যবসায়ী ও পথচারীদের কাছে গিয়ে জামায়াতের নির্বাচনি প্রতীক “দাড়ি পাল্লা” চেনাতে এবং দলের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তারা জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী নীতির ভিত্তিতে রাজনীতি করে যাচ্ছে।

নেতারা আরও বলেন, ইসলামি মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত রাজনীতিই পারে জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে। তাই দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তন করতে হলে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করে ন্যায়, শান্তি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, পৌর আমির আতিকুর রহমান সেলিম, পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ, ৯নং ওয়ার্ডের সভাপতি আমিনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে জামায়াতের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Advertisement