Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:01 pm
জামালপুর

বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল

বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বাট্টাজোড় তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহীম মিয়া।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ আক্তার হোসেন মাস্টার,
এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক মেম্বার মোঃ আরিফুজ্জামান দুদু,
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ বজলুর রশিদ,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ,
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খায়রুল ইসলাম,
সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবীবসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতা-কর্মী।

সমাবেশ শুরুর আগে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন,“বিগত সরকারের আমলে বাট্টাজোড় ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু কোনো নির্যাতনই আমাদের আন্দোলনকে থামাতে পারেনি। এখন আমাদের নেতা এম. রশিদুজ্জামান মিল্লাত ভাই ঘোষণা দিয়েছেন, বাট্টাজোড়–পলাশতলা–কুড়িবিল এলাকার জলাবদ্ধতা নিরসনে বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

শেষে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement