Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
মুক্তদেশ

দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে: প্রেস সচিব

দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে: প্রেস সচিব

দেশ থেকে এরমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ এখনো রয়ে গেছে, তাও শিগগির দূর হয়ে যাবে।

Advertisement

সোমবার (১৪ এপ্রিল) সকালে রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শফিকুল আলম বলেন, আমরা এবার নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি। এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই এসেছেন, উদযাপন করছেন।

তিনি বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই আনন্দে থাকুক। দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাক। অশুভ, ঝরা-সবকিছু দূর হয়ে যাক। দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি যেন নতুন বছরে বাংলাদেশ আরও ভালো কিছু করতে পারে।

প্রতিবারের মতো রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও এবার ভিন্ন আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষকে। আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিফ ফ্যাসিস্টের মুখাবয়ব। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.