Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

মিঠাপুকুরে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

মিঠাপুকুরে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

মো. নাজমুস ছাকিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি||

বৈচিত্র্যপূর্ণ আয়োজনে ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রংপুরের মিঠাপুকুরে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে দিনটিকে পরিণত করেছে মিলনমেলায়।

Advertisement

উৎসবের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মিঠাপুকুরের ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ, জামায়াতে ইসলামীর রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মমিন মন্ডল, পিআইও মনিরুজ্জামান, ওসি আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পর মিঠাপুকুর বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন, যা আনন্দে যোগ করে ভিন্নমাত্রা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.