মুক্তকাল ডেক্স:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বহিষ্কৃত প্রার্থীরা দেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারাও।
দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার বিএনপি




