Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

এ সময় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু রায়হান, ফায়ার সার্ভিস প্রতিনিধি রইছ উদ্দিন, আনসার ভিডিপি প্রতিনিধি উত্তম কুমার ধর, মাদারগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি খাঁজা মোজাম্মেল হক খোকন এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহমেদ, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং এনজিও প্রতিনিধি সাইদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Advertisement