মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, সেনাবাহিনী মাদারগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাদি আফরোজ, মাদারগঞ্জ সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞা, মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, আনসার ও ভিডিপি প্রতিনিধি উত্তম কুমার ধর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থীর এজেন্ট রকিব লিটন, জামায়াত মনোনীত এমপি প্রার্থীর এজেন্ট নূরুল আমিন, স্বতন্ত্র নারী এমপি প্রার্থী ফারজানা ফরিদ পুথি ও তাঁর এজেন্ট রাশেদা বেগম, স্বতন্ত্র এমপি প্রার্থীর এজেন্ট রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর এজেন্ট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর এজেন্ট মুফতি আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শুরুর আগে নির্বাচনী আচরণবিধির গুরুত্বপূর্ণ দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
মাদারগঞ্জে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Oplus_131072




