Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
অন্যান্য

মাদারগঞ্জে তেঘরিয়া নিবুলাস মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে তেঘরিয়া নিবুলাস মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া নিবুলাস মডেল মাদরাসায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসা মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবুলাস মডেল মাদরাসার চেয়ারম্যান অধ্যাপক জিল্লুর রহমান।
উদ্বোধনী বক্তব্য রাখেন ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আনিছুর রহমান।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট কেয়ার হাইস্কুলের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জাকারিয়া আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ. কে. টি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা শাহীনুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিবুলাস মডেল মাদরাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়সার আল-মোবারক, মাদারগঞ্জ আঃ আলীম মির্জা কাশেম কামিল মাদরাসার প্রভাষক জগলুল পাশা, বিশিষ্ট ঠিকাদার ও সিঙ্গাপুর প্রবাসী আসাদ ফকির ও খোরশেদ আলম, তেঘরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মিয়া, বালিজুড়ি বাজারের ব্যবসায়ী রাশেদুল ইসলাম ও রেজাউল করিম এবং পাকরুল এলাকার বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম।
এছাড়াও অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement