মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রায়ের জাংগালিয়া এলাকায় এক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ উপকরণ বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক দরিদ্র, দিনমজুর ও অসচ্ছল পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ভোজ্য তেল, চিনি, লবণ, সাবান, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। যাতে তারা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নিজ হাতে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
এদিকে, উপকারভোগীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে বলেও তারা উল্লেখ করেন।




