মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১২ আসনে। এ আসনে মোট ১৫ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। অন্যদিকে, সর্বনিম্ন মাত্র দুজন প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে।
মঙ্গলবার রাত ১টার পর নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, ঢাকা-১২ আসনের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে।
এ ছাড়া খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪ ও গাজীপুর-২ আসনে ১২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ জন করে প্রার্থী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ ও খাগড়াছড়ি আসনে।
আর ১০ জন করে প্রার্থী রয়েছেন ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাতারীপুর-১, মাদারীপুর-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১ আসনে।
মঙ্গলবার ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে ২৯৮টি আসনে মোট ১,৯৬৭ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বুধবার সকাল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট।
ঢাকা-১২ আসনে সর্বোচ্চ, পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন প্রার্থী
Oplus_131072




