মুক্তকাল ডেক্স:
সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার ১৫ জন নেতাকর্মীকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দুইজন যুগ্ম আহ্বায়ক ও ১৩ জন সাধারণ সদস্য।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের বার্তা প্রেরক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেন।
পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়করা হলেন—ইয়ামিন রহমান ও হান্নান মিয়া। এছাড়া সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া নেতাকর্মীরা হলেন—বুলবুল আহমেদ, হাসিব চৌধুরী, রাতিকুল ইসলাম, আরিফুল বাবু, শাওন খন্দকার, সাজ্জিদ হোসেন, রাশিকুল ইসলাম সাহিল, মঞ্জুরুল ইসলাম সুজন, সজীব মিয়া, মোহাম্মদ রিয়াদ আহম্মেদ, মাসুদ রানা অনিক, তনয় শরীফ এবং আশরাফুল ইসলাম অশ্রু।
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে পদ থেকে অব্যাহতি
Oplus_131072




