মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। অন্যদিকে, বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীক পেয়েছেন।
বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উভয় প্রার্থীকে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন নুরুল হক নুরের পক্ষে থাকলেও দল থেকে সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে নুরুল হক নুরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন হাসান মামুন। কারণ স্থানীয় বিএনপির একটি বড় অংশের নেতাকর্মীর সমর্থন তার পক্ষে রয়েছে বলে দাবি করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব নুরুল হক নুরের পক্ষে কাজ করার নির্দেশনা দিলেও স্থানীয় পর্যায়ে দলের একাংশ তা সাংগঠনিকভাবে অনুসরণ করেননি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একই দিনে গলাচিপা উপজেলা বিএনপি, দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
বিএনপি সমর্থিত নুরের বিপক্ষে ঘোড়া প্রতীকে লড়ছেন মামুন
Oplus_131072




