Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

জুনায়েদের খেজুর গাছের বিপরীতে হাঁস প্রতীক নিয়ে মাঠে ব্যারিস্টার রুমিন

জুনায়েদের খেজুর গাছের বিপরীতে হাঁস প্রতীক নিয়ে মাঠে ব্যারিস্টার রুমিন

মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি পেয়েছেন হাঁস প্রতীক। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, বর্তমানে তিনি বহিষ্কৃত।
অন্যদিকে, একই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব নির্বাচন করছেন খেজুর গাছ প্রতীক নিয়ে।
বুধবার জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে উভয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, তাই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। মার্কা যাই হোক, জনগণ পাশে থাকলে আমি নির্বাচন করব।”
তিনি আরও জানান, “আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—সময়ই বলবে কপাল কেমন। ১৯৭৩ সালে আমার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।”

Advertisement
Advertisement