Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:11 pm
অন্যান্য

যেখানে খরচ বাড়বে

যেখানে খরচ বাড়বে

হঠাৎ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও সাধারণ ভোক্তারা এই পদক্ষেপের সমালোচনা করেছেন। চলতি অর্থবছরের বাকি ছয়মাসে বাড়তি ১২ হাজার কোটি টাকা আদায় করতে চায় এনবিআর। যার চাপ পড়ছে সরাসরি ভোক্তার ওপর।

চশমা: প্রয়োজনীয় চশমায় কর তিনগুণ বেড়ে ১৫%।

Advertisement

মোবাইল সেবা: শুল্ক বেড়ে ২৩%। ১০০ টাকার রিচার্জে ব্যবহারযোগ্য মাত্র ৪৩.৭০ টাকা।

ওষুধ: ভ্যাট ২.৪% থেকে ৩%।

রেস্তরাঁ ও বিস্কুট: রেস্তরাঁয় ভ্যাট ৫% থেকে ১৫%; বিস্কুটে ভ্যাট ১৫%।

পোশাক: ভ্যাট ৭.৫% থেকে ১৫%।

সিগারেট: সব স্তরে দাম ও শুল্ক বেড়েছে।

উড়োজাহাজ টিকিট: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আবগারি শুল্ক বেড়েছে।

বিগত তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে ভোগান্তি চলছে। বর্তমান গড় মূল্যস্ফীতি ১০.৩৪%। নতুন কর বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা আরও কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.