Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025

মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025

Oplus_131072

আবুসাইদ গালিব:(দেওয়ানগঞ্জ প্রতিনিধি)

দেওয়ানগঞ্জ চুকাইবাড়ি ইউনিয়নে মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলের ব্যাবধানে জয় পেয়েছে বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ। হেরে রানার্স আপ হয়েছে মন্ডল বাজার একাদশ। খেলাটি গতকাল বৃহস্পতিবার বিকালে বীর হলকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

Advertisement

টুর্নামেন্টির ৪০ মিনট খেলায় প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতৃয় আর্ধের ৩৮ মিনিট সময়ে আত্মঘাতী গোলের মাধ্যমে কপাল খোলে বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশ।
এরপর অতিরিক্ত ৫ মিনিট সময়েও গোলটি আর শোধ দিতে পারেনি প্রতিপক্ষ মন্ডল বাজার একাদশ। ফলে জয় নিশ্চিত হয় বেলতলী উড়ন্ত পায়রা ফুটবল একাদশের।
চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসাবে পেয়েছে ৩২” এলইডি টিভি এবং রানার্স আপ দল ২৪” এলইডি টিভি।

টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিস্টার মো. শাহাদাত বিন জামান শোভন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও চুকাইবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

Advertisement