Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূকম্পন অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূকম্পন অনুভূত

Oplus_131072

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২, তবে একই মাত্রার আগের ভূমিকম্পগুলোর তুলনায় এবার কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে কম্পনটি অনুভূত হয়।

Advertisement

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা, যা বাংলাদেশের ঘোড়াশালের খুব কাছাকাছি এলাকা। কেন্দ্রস্থল নিকটবর্তী হওয়ায় ঢাকাসহ আশপাশের অঞ্চলে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে ভূতাত্ত্বিক সংস্থাগুলো কাজ করছে।

Advertisement