স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা। তবে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি হিসেবে শপথ নিলেও পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করান।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথকক্ষ ত্যাগ করেন বলে জানা গেছে। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ব্যারিস্টার রুমিন
Oplus_131072




