Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

শুধু ৮ দল নয় সামনে ফ্যাসিবাদ-বিরোধী সকল দল এক হবে ইনশাআল্লাহ সিলেটে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে -এহসানুল মাহবুব জুবায়ের

শুধু ৮ দল নয় সামনে ফ্যাসিবাদ-বিরোধী সকল দল এক হবে ইনশাআল্লাহ  সিলেটে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে -এহসানুল মাহবুব জুবায়ের

Oplus_131072

এ. রহমান, সিলেট প্রতিনিধি

সিলেট শহরের মালঞ্চ কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় মজলিশে শূরা নির্বাচনের ভোটাভুটি উপলক্ষে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের আমীর ও সিলেট-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

Advertisement

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি ও জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী— সিলেট-২: অধ্যাপক আব্দুল হান্নান,সিলেট-৩: মাওলানা লোকমান আহমদ,সিলেট-৪: আলহাজ্ব জয়নাল আবেদীন,সিলেট-৫: আনোয়ার হোসেন খান।
এছাড়া জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী দিনের বাংলাদেশকে দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিবাদমুক্ত করতে হবে। তিনি বলেন, “নতুন করে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। দেশের স্বার্থে আমরা শুধু ৮ দল নয়, বিএনপি ছাড়া অন্যান্য সব দলকে এক প্ল্যাটফর্মে নেওয়ার চেষ্টা করছি। আলোচনা চলছে, খুব শীঘ্রই এর অগ্রগতি জানা যাবে ইনশাআল্লাহ।”

তিনি রুকনদের উদ্দেশে ভোটের মাঠে সর্বোচ্চ গতিতে কাজ করার আহ্বান জানান।

Advertisement