Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ মেলান্দহে ভাইয়ের হাতে ভাই নিহত

জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ মেলান্দহে ভাইয়ের হাতে ভাই নিহত

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ,জামালপুর:

জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) উপজেলার দেওলাবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল দেওলাবাড়ী গ্রামের সুরুজ মিয়ার দুই ছেলে মোঃ আলম ও মোঃ নুরনবী হোসেনের মধ্যে। সোমবার সকালে জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হলে মোঃ নুরনবী হোসেন গুরুতর আহত হন।
পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। নিহতের স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানায়, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement