Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

বিএনপির নির্বাচনি প্রচারে ইবি কর্মকর্তা

বিএনপির নির্বাচনি প্রচারে ইবি কর্মকর্তা

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
কুষ্টিয়া সদর আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের নির্বাচনি প্রচারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিএনপি প্রার্থীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে প্রচারণায় অংশ নিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে আমার দেশ-এর পক্ষ থেকে পাঠানো ক্ষুদে বার্তারও কোনো জবাব দেননি তিনি।
এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান আমার দেশ-কে বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে সরকারি বেতন-ভাতা গ্রহণকারী কোনো কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারেন না।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান আমার দেশ-কে জানান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন—এমন তথ্য তার জানা নেই। তিনি আরও বলেন, আব্দুল মঈদ ছুটিতে আছেন কি না সে বিষয়ে মৌখিকভাবে কিছু জানানো হয়নি, লিখিত কোনো আবেদন জমা দিয়েছেন কিনা তা অফিসে গিয়ে নিশ্চিত করা যাবে।
তবে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ ছুটির জন্য কোনো আবেদন জমা দেননি।
উল্লেখ্য, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ২০(খ) ধারায় বলা হয়েছে—নির্বাচনি প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্র বা অন্য কোনো সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি প্রচারে ব্যবহার নিষিদ্ধ।

Advertisement
Advertisement