Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২৬ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত

মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২৬ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত

Oplus_131072

মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন-২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়।
শুক্রবার ভোর সাড়ে ৬টায় সাইট ব্রিজ হয়ে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে বনভোজনের যাত্রা শুরু হয়। যাত্রাপথে অংশগ্রহণকারী সদস্যরা ধানুয়া কামালপুর ১১ নম্বর সেক্টর, স্থলবন্দর, লাউচাপড়া এবং গজনী অবকাশ কেন্দ্রের মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। দীর্ঘ পথজুড়ে আনন্দ, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান প্রেসক্লাবের সদস্যরা।
বনভোজন সফরের এক পর্যায়ে বৈষ্টপপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে গজনী অবকাশ কেন্দ্রের পিকনিক স্পটে পৌঁছে মধ্যাহ্নভোজ সম্পন্ন করা হয়। পরে সেখানে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, খেলাধুলা, হাস্যরসাত্মক আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সময় কাটান সদস্যরা।
সন্ধ্যার আগেই বনভোজনস্থল থেকে জামালপুর হয়ে মাদারগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন অংশগ্রহণকারীরা। দিনব্যাপী এই আয়োজন প্রেসক্লাবের সকল সদস্যের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (আজকালের খবর), সহ-সভাপতি আবদুল আজিজ জামালী (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক মো. রফিকুল বারী (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (ঢাকার ডাক), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান (মুক্তকাল), অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা (প্রভাতী বাংলাদেশ), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত (দিগন্ত টেলিভিশন), প্রচার সম্পাদক আলমগীর হোসাইন (জেএ টিভি)।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য ইউসুফ আলী (স্বাধীন কাগজ), শাহিন আলম মিলন (দেশ সেবা), মুহাম্মদ তোফায়েল হোসেন মুকুল (আজকের বাংলা) এবং সুজন আহমেদ (ঢাকা প্রতিদিন)সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বনভোজনের দ্বিতীয় পর্বে আগামী রোববার মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সকল সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Advertisement

Advertisement