Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
অন্যান্য

জামালপুরে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাদকসহ নারী আটক

জামালপুরে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাদকসহ নারী আটক

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর থানার পুলিশের অভিযানে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাদকসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে জামালপুর পৌরসভার পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন এলাকায় এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে মোছাঃ লাকসি বেগমকে গ্রেফতার করে। পরবর্তীতে তার বসতবাড়ির গেটসংলগ্ন গলি থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থানায় ১৪ এপ্রিল দায়েরকৃত মামলার প্রেক্ষিতে মোছাঃ লকসি বেগম (৪১) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি মূলত ইসলামপুর উপজেলার বেপারীপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে জামালপুর সদর উপজেলার পূর্ব কাঁচারীপাড়ায় বসবাস করছিলেন। এ ঘটনায় আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে জানিয়েছে

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২০ পুটলা হেরোইন, যার মোট ওজন ১০৪ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার এসআই মোঃ খাইরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Advertisement