Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

৩৬০০ পিস ইয়াবাসহ মেলান্দহে যুবদল ও যুবলীগসহ নেতা আটক

৩৬০০ পিস ইয়াবাসহ মেলান্দহে যুবদল ও যুবলীগসহ নেতা আটক

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ডিএনসির উপ-পরিদর্শক মো. খসরুল আল মামুন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকার আইয়ুব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকরা হলেন— আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আল আমিন শিপু (৪২), তিনি গুজামানিকা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে; এবং হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী, তিনি ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন, “মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
ডিএনসির উপ-পরিদর্শক মো. খসরুল আল মামুন আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বেচাকেনার তথ্য পাওয়া যাচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement