Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

জামায়াত নেতা রেজাউল হত্যা,মেলান্দহে জামায়াতের প্রতিবাদ মিছিল

জামায়াত নেতা রেজাউল হত্যা,মেলান্দহে জামায়াতের প্রতিবাদ মিছিল

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার :

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি উপজেলার দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ সময় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন -জামালপুর জেলা জামায়াতের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য রশিদুজ্জামান, মেলান্দহ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুজিবুর রহমান আজাদী ,জামালপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জিয়াউল কবীর, জাতীয় নাগরিক পার্টির মেলান্দহ উপজেলার আহব্বায়ক আব্দুর রউফ,খেলাফত মজলিসের মেলান্দহ উপজেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মেলান্দহ পৌর জামায়াতের আমীর শরাফত ফারাজী, জামালপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ উপজেলা জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement