মুক্তকাল রিপোর্টার:
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬
বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষকে যে জবান দেয়, তা সবসময় রক্ষা করে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়। এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, দালানে বসবাসকারী মানুষের সন্তানদের মতোই বস্তিবাসী শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বিএনপি উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, নারীদের মাধ্যমে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে। কড়াইলসহ সারাদেশের মানুষের সমস্যা সমাধানে বিএনপি পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
কড়াইলের বস্তিবাসীদের জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
বিএনপি মানুষকে যে জবান দেয়, তা রক্ষা করে : তারেক রহমান
Oplus_131072




