Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

পাঁচ নেতাকে সুখবর দিল বিএনপি

পাঁচ নেতাকে সুখবর দিল বিএনপি

Oplus_131072

মুক্তকাল ডেস্ক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত পাঁচ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুল্লাহ, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুরের নকলা উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ ২০ জানুয়ারি ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মাসরেখা বানু চৌধুরী সীমাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

Advertisement
Advertisement