আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাদারগঞ্জ উপজেলা খরকা হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। সভাপতিত্ব করেন খামারবাড়ি জামালপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহা।
স্বাগত বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল বারী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মৌরী তানিয়া মৌ।
এসময় সফল কৃষক শামিম রানা তার অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথিসহ অতিথিরা উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণে পরিচালিত প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।




