Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

মাদারগঞ্জে কলেজ শিক্ষক সমিতির আয়োজনে এমপি বাবুলকে সংবর্ধনা

মাদারগঞ্জে কলেজ শিক্ষক সমিতির আয়োজনে এমপি বাবুলকে সংবর্ধনা

আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মাদারগঞ্জ শাখার আয়োজনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মো. ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ ও সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রফিকুল ইসলাম, মাদারগঞ্জ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আ. মোত্তালিব সেলিম এবং মাদারগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. রকিবুল ইসলাম লিটন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু সায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক রকিব হাসনাত।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. রকিবুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মাদারগঞ্জ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি, মির্জা আজম কলেজ প্রস্তাবিত গুনেরবাড়ী কলেজ, খাঁজা শাহ সূফী ইউনূস আলী কলেজ, তেঘরিয়া সাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ, বিনোদটঙ্গী-ধলিরবন্দর কারিগরি কলেজ, মাহমুদা-বেলাল মহিলা কলেজ, আলমগীর কবির আনোয়ারা-আজিজ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং বালিজুড়ী নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেসসহ শিক্ষক, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

Advertisement