Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
অন্যান্য

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে এই খবর।

Advertisement

মূলত নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে এবং ব্যক্তিগত পারফরম্যান্স উন্নত করার জন্যই শান্ত এমন সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই তিনি অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। তবে সেটা বাস্তবায়িত না হলেও নতুন বছরের শুরুতে তিনি বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে আর অধিনায়ক থাকতে চান না। বিসিবি শান্তর এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।

বিসিবির শীর্ষ এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, “শান্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি-টোয়েন্টি অধিনায়ক থাকছে না। আমরা সেটা মেনে নিয়েছি। তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।”

বর্তমানে নাজমুল হোসেন শান্ত বিপিএলের ফরচুন বরিশালের হয়ে খেলছেন। আফগানিস্তান সিরিজে কুঁচকির ইনজুরির কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ মিস করেছিলেন। এখন এনসিএল টি-টোয়েন্টি এবং বিপিএলের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে দেখা যাবে শান্তকে।

নতুন অধিনায়ক কে হবেন?

শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে লিটন দাস এগিয়ে আছেন। যদিও ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, তবে উইকেটের পেছনে এবং অধিনায়কত্বের দক্ষতায় তিনি বেশ প্রশংসিত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার নেতৃত্ব ক্রিকেটভক্তদের মুগ্ধ করেছিল। সিরিজ শেষে লিটন নিজেই জানিয়েছিলেন, “বিসিবি চাইলে তিনি জাতীয় দলের পূর্ণকালীন নেতৃত্ব নিতে প্রস্তুত।”

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.