Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

খসড়ায় মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

খসড়ায় মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে।

Advertisement

প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন, যা আগের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন বেশি। শতকরা হিসাবে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ১.৫%।

  • পুরুষ ভোটার: ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন
  • নারী ভোটার: ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন
  • প্রবাসী ভোটার: ১৩ হাজার ১৫১ জন

চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি

  • দাবি ও আপত্তি জানানোর শেষ দিন: ১৭ জানুয়ারি
  • শুনানি নিষ্পত্তির শেষ দিন: ৩১ জানুয়ারি
  • গৃহীত সিদ্ধান্ত প্রকাশ: ৯ ফেব্রুয়ারি
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২ মার্চ

প্রবাসী ভোটারদের নিবন্ধন

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বর্তমানে ৭টি দেশে চালু রয়েছে। ১১টি মিশনের মাধ্যমে এখন পর্যন্ত ১৩ হাজার ১৫১ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। প্রবাসীদের জন্য অনলাইনে আবেদন করার সুযোগও রয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, অতীতের বিতর্ক এড়াতে পুরো ভোটার তালিকা যাচাই করা হবে। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করার কথাও উল্লেখ করেছেন তিনি।

নির্বাচন কমিশনের এ উদ্যোগ দেশের ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.