Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
অন্যান্য

নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলিবর্ষণ, তদন্তে পুলিশ

নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলিবর্ষণ, তদন্তে পুলিশ

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার:
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি নির্বাচনি অফিসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, বাড্ডা থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত দলের একটি সাংগঠনিক অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, গুলিবর্ষণের পাশাপাশি অফিসে থাকা ব্যানার, ফেস্টুন এবং আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি ভাঙচুর করা হয়েছে। এতে অফিসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement
Advertisement