সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মামুনুর রশীদ বলেন, “জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। একজন সচেতন শিক্ষার্থী কেবল জ্ঞানচর্চায় নয়, সমাজ ও পরিবেশ রক্ষার কাজেও অগ্রণী ভূমিকা পালন করবে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ।”
তিনি আরও বলেন, “একটি গাছ পরিবেশের




