সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ (জামালপুর):
জামালপুরের মেলান্দহ উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) মেলান্দহ উপজেলা প্রশাসন ও পূর্বমালঞ্চ স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
পূর্ব মালঞ্চ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি হানিফ উদ্দিন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, প্রচণ্ড শীতের মধ্যে এ সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




