বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইনের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়ালসহ দলের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন।
এ সময় নেতারা বলেন, ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদীকে এ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পাওয়া যাবে বলে তারা আশাবাদী।
নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।




