Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Oplus_131072

কবীর আহমেদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) ২০২৫ খ্রিঃ সকাল ১০ ঘটিকায় উপজেলার আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ইকরা নূরানী বোর্ডের ১১ টি প্রতিষ্ঠানের ৫৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো: ১। আল-হেরা ইসলামী একাডেমী ২। আনোয়ার হোসেন নূরানী ও হাফিজিয়া মাদরাসা ৩। রহমানিয়া নূরানী ক্বওমী ও হাফিজিয়া মাদরাসা কমপ্লেক্স ৪। জামিয়া নুরুল কোরআন মাদরাসা ৫। ইয়াদ আলী মন্ডল তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা ৬। তা’লিমুল ইসলাম একাডেমী ৭। দারুন কোরআন মডেল একাডেমী ৮। তাহসিনুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসা ৯। দারুন উলুম ফোরকানিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ১০। হযরত আমির হামজা (রা.) নূরানী মাদরাসা ১১। জমিরিয়া মনিরিয়া ক্বওমী মাদরাসা।

Advertisement

উল্লেখ্য, সংস্থাটি ২০২৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এবছর দ্বিতীয় বারের মতো বৃত্তি পরীক্ষার আয়োজন করে। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন প্রতিষ্ঠাতা সভাপতি সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও আল হেরা ইসলামী একাডেমী’র পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রহমানিয়া নূরানী ক্বওমী ও হাফিজিয়া মাদরাসা কমপ্লেক্স এর পরিচালক মাওলানা আতাউর রহমান শিহাব, ইকরা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল হাই প্রমুখ ।

সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা’র সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা সহিদুল ইসলাম বলেন, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা তৈরিতে নূরানী মাদরাসাগুলো ব্যাপক ভূমিকা পালন করছে। পাশাপাশি তাদের মেধা যাচাইয়ের লক্ষ্যে আমরা এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। গত বছর ৩৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আর এবছর অংশগ্রহণ করেছে ৫৮০ জন। আশা করি আগামীতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
এ সময়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Advertisement