Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

নবীগঞ্জে একঝাঁক তরুণের জামায়াতে ইসলামীতে যোগদান- ফুল দিয়ে বরণ করলেন এমপি পদপ্রার্থী শাহজাহান আলী

নবীগঞ্জে একঝাঁক তরুণের জামায়াতে ইসলামীতে যোগদান- ফুল দিয়ে বরণ করলেন এমপি পদপ্রার্থী শাহজাহান আলী

Oplus_131072

নাজমুল ইসলাম হৃদয়ঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এক ঝাক তরুণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এতে এলাকায় নতুন রাজনৈতিক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের এমপি পদপ্রার্থী জননেতা মোঃ শাহজাহান আলী।

তিনি নবাগত সদস্যদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান।

এসময় তিনি বলেন, “নৈতিক সমাজ গঠন ও মানুষকে সঠিক পথে উদ্বুদ্ধ করতে সংগঠনের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। আপনাদের যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

যোগদানকারী ব্যক্তিরা জানান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং সংগঠনের নীতি-আদর্শে বিশ্বাস থেকেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসীর উপস্থিতি ছিল নজরকাড়া। এতে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

Advertisement