মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে দালালচক্রের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার বিকাল থেকে এ হাতাহাতির ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী আনা–নেওয়া ও কমিশনভিত্তিক বিভিন্ন সেবাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।শনিবার দুপুরের হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে একজনকে পাযের জুতা খোলে আরেকজনকে বেধড়ক পিটাতে দেখা যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ভিডিওতে দেখা যায়—হাসপাতাল গেটের সামনে দুজন দালাল কথা কাটাকাটি করছেন।ভিডিওতে শুনা যায়,রোগী বাহিরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিবে আরেকজন জোরপূর্বক অন্য প্রতিষ্ঠানে নিয়ে সেবা দিবে।এ নিয়েই দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবিব জানান, দু-দালালের হাতাহাতির ঘটানাটি শুনেছি।পূর্বেও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।ক্লিনিক মালিকদের নিয়ে বসে ও সমস্যার সমাধান করা হবে।




