হৃদয় আহম্মেদ শাওন: স্টাফ রিপোর্টার
জামালপুরে স্বনামধন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান
উইজডম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ.কে.এম ইহসানুল হক মঞ্জু। তিনি নবী করিম (সঃ)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনে উৎসাহিত করেন।
পাশাপাশি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে
বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সরকারি আশেক মাহমুদ কলেজ ও অধ্যক্ষ উইজডম সেন্ট্রাল কলেজ মোঃ মোজাম্মেল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাফিউন নূর ও মনিরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইজডম শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল কবীর। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল, নৈতিক ও মানবিক বিকাশে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
দিনব্যাপী কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষাংশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।




