মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে জন্ম নিবন্ধন সেবায় স্বাক্ষর জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে— তিনি একাধিক জন্ম নিবন্ধনের প্রিন্ট কপিতে চেয়ারম্যানের সাক্ষর নিজেই দেন।এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ।
অভিযুক্ত ওই ইউপি সদস্য আঃ করিম বাবুল ৩ নং ওয়ার্ডের সদস্য।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়।এর পর পালিয়ে ঘুরে বেড়ান জুবেরী।অভিযুক্ত ইউপি সদস্য আ: করিম বাবুল সেই সুযোগ নিয়ে জন্ম নিবরন্ধনের প্রিন্ট কপিতে সৈয়দ খালেকুজ্জামান জুবেরীর সাক্ষর দিচ্ছেন একটি ভিডিও ভাইরাল হয়।
ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা।
অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য আঃ করিম বাবুল এর সাথে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকার যোগাযোগ করলেও পাওয়া যায়নি।
প্যানেল চেয়ারম্যান মোঃ বিলাশ সরকার জানান, জন্ম নিবন্ধনের প্রিন্ট কপিতে চেয়ারম্যানের সই বাবুল মেম্বার দিয়েছে এমন ভিডিও দেখেছি।কেউ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আলমগীর জানান, প্যানেল চেয়ারম্যান দেওয়ার আগে যখন জুবেরী সাহেব পলাতক ছিলেন তখন মেম্বার জন্ম নিবন্ধনে চেয়ারম্যানের সাক্ষর দিয়ে থাকতে পারে। সাক্ষর দিয়ে থাকলে এটা অন্যায়।




