মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কাউন্সিল সম্পন্ন হয়েছে গতকাল রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বাদ আসর।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সরিষাবাড়ী উপজেলা শাখার সম্মানিত সভাপতি শায়েখ হাবিবুর রহমান ফারুকী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সভাপতি শায়েখ রফিকুল ইসলাম সালাফী ও জেলা শুব্বানের সাধারণ সম্পাদক শায়েখ মোঃ শাফিউল্লাহ।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে তানভীর বিন সুলতানের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম, দায়ী, মাদরাসা ছাত্র এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হন শায়েখ সালামতউল্লাহ বিন আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শায়েখ তানভীর বিন সুলতান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরামনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মালেক। আপ্যায়নের মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।




