মুক্তকাল ডেক্স:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে নির্ধারিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টার পর আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছিল।
এদিকে ১১ দলীয় এই নির্বাচনি সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকা-না থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দলটির দাবি অনুযায়ী আসন সমঝোতা না হওয়ায় তারা জোট থেকে সরে দাঁড়াতে পারে—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকলে অন্য কোনো শরিক দলও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। ফলে ১১ দলীয় জোটের ভবিষ্যৎ সমঝোতা ও ঐক্য নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।
জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত
Oplus_131072




